পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু!!

প্রকাশিত: 26 April 2025, 11:11:24 PM

পাবনার ঈশ্বরদী শহরের পাতিবিল নামক স্থানে আজ শনিবার (২৬ এপ্রিল) সন্ধায় পুকুরে পাশে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় শীতল (২৫) নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে। সে সাঁড়া গোপালপুর নতুন পাড়ার আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে, সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উল্লেখিত স্থানে একটি পুকুরে ভেকুতে মাটি কাটার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শীতল গুরুতর আহত হয় । এরপরও ঘটনাস্থলে উপস্থিত ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত শীতলের স্ত্রী ও শিশু সন্তান রয়েছে বলে জানাগেছে। শীতলের আকস্মিক দূর্ঘটনায় মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, ঘটনা শুনেছি। যথাযথ আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.