পাবনায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: 4 October 2024, 10:52:41 AM

মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: খড়ার জালে পেঁচানো বিষাক্ত সাপের কামড়ে মারা গেছেন পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ (৬৫)। তিনি ওই গ্রামের মৃত আবেদ আলী খাঁর ছেলে । বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ভোর রাতে পাবনা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (০২ অক্টোবর) রাত ৮ টার দিকে বাড়ির পাশে খড়ায় জাল দিয়ে মাছ ধরার সময় জালের সাথে পেঁচানো সাপ জাহেদ খাঁর হাতে ছোবল দেয়। পরে পরিবারকে জানালে তাকে প্রথমে পার্শ্ববর্তী বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে বেল্লাল কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ ঝাড় ফুঁক দিয়ে বিষ নামিয়ে দিলে বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন।

পরে রাত ১১ টার দিকে হঠাৎ জাহেদ খাঁর ফের খারাপ লাগার কথা জানালে তারা অন্য আর এক কবিরাজের কাছে নিয়ে যায়। সে অপারগতা প্রকাশ করলে তাকে বেড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাবনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তিনি মারা যান। সাপটিকে ধরে রেখেছে স্বজনেরা।

রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির সাপটিকে কালাচ সাপ নাম নিশ্চিত করে জানান, কালাচ সাপ মারাত্মক বিষধর। এ সাপ কামড় দিলে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে সাপে কেটেছে। তবে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে বাঁচতে পারে। বিষধর যে কোনো সাপ কামড় দিলে কোন ওঝার কাছে না নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন তিনি।

করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আমিও শুনেছি শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ সাপের কামড়ে মৃত্যবরণ করেছে। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.