পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা

প্রকাশিত: 9 November 2024, 12:31:22 PM
পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা

পাবনার আতাইকুলায় ইসলামী জালসা থেকে বাড়ি ফেরার পথে মো. আসিফ (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার গোপনাঙ্গও কেটে ফেলা হয়।

শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ ঝুট মিলের পশ্চিম পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাৎক্ষণিক পুলিশ এসে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৪ বছর আগে গঙ্গারামপুর এলাকায় তার চাচার বাড়িতে থাকা একটি মেয়ের সঙ্গে আসিফের বিয়ে হয়। এর কয়েক বছর পর মাথায় সমস্যা হলে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়। গত ৪ মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল বৃহস্পতিবার এলাকার একটি ইসলামী জালসায় গিয়েছিলেন আসিফ। জালসা থেকে ফেরার পথে সাবেক স্ত্রীর চাচাদের বাড়িতে যান তিনি। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয় যে, আপনার ছেলে আমাদের বাড়িতে এসেছে, দ্রুত নিয়ে যান। এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়।

নিহত আসিফের ছোট ভাই নিরব হোসেন বলেন, গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাছারপুরের একটি জালসায় যান আসিফ। এরপর বাড়িতে ফিরে আসেননি। সকালে একটি হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই। ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সদর সার্কেল ও এসপি স্যার আসবেন। এরপর আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাবো। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। রহস্য উদ্‌ঘাটন করতে পুলিশ কাজ করছে।

আরও খবর

পদ্মায় টহল ডিউটিতে নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণ, ওসিসহ ৫ সদস্য আহত পদ্মায় টহল ডিউটিতে নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণ, ওসিসহ ৫ সদস্য আহত ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে পাবনার পদ্মাকোল নদী প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে পাবনার পদ্মাকোল নদী ‎কোলাদীতে পুর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত ১ ‎কোলাদীতে পুর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত ১ ফরিদপুরে বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ফরিদপুরে বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার আটঘরিয়ার নিখোঁজ শিশু আদিল ১৬ ঘণ্টা পর উদ্ধার আটঘরিয়ার নিখোঁজ শিশু আদিল ১৬ ঘণ্টা পর উদ্ধার পাবনার টেবুনিয়ায় নারীকে অস্বাভাবিক নির্যাতন, থানায় অভিযোগ পাবনার টেবুনিয়ায় নারীকে অস্বাভাবিক নির্যাতন, থানায় অভিযোগ পাবনায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পাবনায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পাবনায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও দুই কার্টিজ উদ্ধার পাবনায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও দুই কার্টিজ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.