পাবনায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৬!!

প্রকাশিত: 21 March 2025, 5:09:58 AM

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে একটি যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মহাসড়কের বহরপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। পরে গুরুতর আহত তিনজনকে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.