পাবনায় পরিবারের তিন সদস্য হত্যাকারী ইমামের মৃত্যুদণ্ড!!

প্রকাশিত: 25 August 2025, 5:51:43 PM

পাবনার দিলালপুরে একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যা ও মালামাল লুটের মামলায় আসামি মো. তানভীর হোসেন-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ আগস্ট ২০২৫) অতিরিক্ত দায়রা জজ আদালত–০৩ এর বিচারক তানভীর আহমেদ এ রায় ঘোষণা করেন।

২০২০ সালের ৩১ মে রাত। দিলালপুর ফায়ার সার্ভিস অফিসের পাশে বাসায় ঘুমন্ত অবস্থায় আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা বেগম ও পালিতা কন্যা সানজিদা ওরফে জয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বাটাম দিয়ে আঘাত করে হত্যা করেন তানভীর। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মোবাইল ফোন লুট করে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি।

পরের দিন বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। তালা ভেঙে ঘরে ঢুকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল জব্বারের ভাই আব্দুল কাদের বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তে নওগাঁ থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যার অস্ত্র ও লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়।

সাক্ষ্য–প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি তানভীরকে পৃথকভাবে তিন হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি চুরির দায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. আবুল কালাম আজাদ বাচ্চু। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ্যাড. কে. এম. মিজানুর রহমান ও কাজী মকবুল আহমেদ বাবু।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.