পাবনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রকাশিত: 1 August 2024, 11:02:30 AM


, ৩১ জুলাই: ’ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। জেলা প্রশাসক মু: আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। সভায় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য স্কয়ার এগ্রোভেট ডিভিশনকে পুরস্কৃত করা হয়। পরে কালেক্টরেট স্টাফ কোয়ার্টার পুকুরে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও পুলিশ সুপার কর্যালয় পুকুরে পুলিশ সুপার মোঃ আঃ আহাদ বিপিএম, পিপিএম (বার) মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.