পাবনায় গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় এসআই আটক

প্রকাশিত: 26 September 2024, 10:49:29 AM

পাবনার চাটমোহরে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশের এসআইকে আটক করে থানায় সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মেহেদী হাসান চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের এসআই।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রে যেতেন ওই গৃহবধূ। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। মামলা তদন্ত চলাকালে তারা ‘প্রেমের সম্পর্কে’ জড়িয়ে পড়েন। সম্প্রতি ওই গৃহবধূ নিমাইচড়া ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে যান। বাবার বাড়িতে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে এসআই মেহেদী সেখানে যান এবং রাত্রি যাপন করেন। রাতে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে তাদের একই কক্ষে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে চাটমোহর থানায় খবর দেন তারা। পুলিশ এসে এসআই মেহেদীকে আটক করে থানায় নেয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব বলেন, এলাকাবাসী এসআই মেহেদীকে আটক করে। খবর পেয়ে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের ইনচার্জ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ঘটনা লোকমুখে শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত এসআই মেহেদী হাসানের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে কল কলা হলে তা ফোন বন্ধ পাওয়া যায়। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.