নিখোঁজের একমাস পরেও মেলেনি শিশু তামিমের কোন সন্ধান, হত্যা না দূর্ঘটনা কেউ জানে না !!

প্রকাশিত: 27 November 2024, 7:05:43 PM

মো ঃ সিয়াম : নিখোঁজের একমাস পার হয়ে গেছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি শিশু তামিমের।
পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীর তীরে অবস্থিত মাজাট গ্রামের সাগর এর ছেলে তামিম (১২) বিগত এক মাস আগে অক্টোবর মাসের ২৬ তারিখ দুপুরের পরে থেকে নিখোঁজ রয়েছে।
এর পরে দীর্ঘ এক মাস পার হয়ে গেলেও কোনরকম সন্ধান পাওয়া যায়নি ছেলেটির।
নিকট আত্মীয় স্বজন থেকে শুরু করে বাড়ির পার্শ্ববর্তী নদীর তীরে অবস্থিত গ্রামে গ্রামে খোঁজ করেও কোন লাভ হয়নি।

কেউ কোন সন্ধান দিতে পারে নি শিশু তামিমের।
তামিমের বাবা সাগর জানায় সেদিন শনিবার দুপুরে নদীর পাড়ে শেষ বারের মত দেখা হয় তামিমের সাথে এর পরে সে কাজে চলে যায়। সন্ধ্যায় এসে তাঁকে না পেয়ে খোঁজ খবর নিতে থাকে। কিন্তু কেউ তার কোন সন্ধান দিতে পারে নি।

পরের দিন নদীর পাড়ে তার সেন্ডেল পাওয়া যায়
এই সুত্রে শিশু টিকে কেউ নদীতে মেরে ফেলে দিয়েছে কি না এরকম সন্দেহ করছে তার পরিবার।
এছাড়াও আরো অনেক রকম অনিষ্ট হবার নানা ধরনের বিষয়ে আশঙ্কায় রয়েছে তামিমের পরিবার।

এই বিষয়ে পরিদর্শনে এসে এস আই আবু নাইম বলেন শিশু তামিমের হারিয়ে যাওয়া বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। সন্দেহ করার মতো সকল ব্যাক্তি দের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্ভাব্য সব নিকট আত্মীয় স্বজনের কাছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।
কিন্তু আশ্চর্যজনকভাবে তেমন কোন ক্লু এ পর্যন্ত সংগ্রহ করতে আমরা পারি নাই। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা সর্বসময় খোঁজ-খবর রাখছি।

কেউ জানে না এই শিশুটির ভাগ্যে কি ঘটেছে যা কিছুই ঘটুক যদি বেঁচে থাকে তাহলে অতিসত্বর সে যেন তার মায়ের কাছে ফিরে আসুক আর যদি মরেও যা যেন তার অন্তিম কর্ম তার বাবা মা করতে পারে এই আশায় প্রতিনিয়ত চোখের জল ফেলছে তামিমের মা তাসলিমা।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র তামিম অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল বলে জানায় এলাকাবাসী।
তামিমের এভাবে হারিয়ে যাওয়া দুঃখ প্রকাশ করেছে এলাকার অনেকেই

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.