আন্তর্জাতিক ডেস্ক ॥ নরওয়ের রাজধানী অসলোর একটি নাইট ক্লাব ও পাশের কয়েকটি সড়কে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। এছাড়া মর্মান্তিক এ হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার হামলার ঘটনাটি ঘটেছে। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। নরওয়ে পুলিশের মুখপাত্র টোরে বারস্টাড বলেছেন, লন্ডন পাব থেকে কাছের একটি ক্লাব ও পাশের সড়ক পর্যন্ত ঘটনাস্থল। ওই ঘটনার কয়েক মিনিটের মাথায় সন্দেহভাজন হামলাকারীকে পাশের একটি সড়ক থেকে আটক করা হয়। দ্য লন্ডন পাব নামের ওই ক্লাব সমকামীদের কাছে জনপ্রিয় একটি পানশালা। নাইটক্লাবটির অবস্থান অসলোর প্রাণকেন্দ্রে। এনআরকের সাংবাদিক ওলাভ রোয়েনবার্গ জানান, এক ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখি। তিনি এসেই গুলি চালাতে শুরু করে। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বন্দুক হামলায় আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নরওয়েতে বন্দুক হামলায় নিহত ২ ॥ আহত ১৪
প্রকাশিত: 26 June 2022, 10:04:00 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন

আপনার কমেন্ট লিখুন