ধোয়া পুলিশ বলে পুলিশ সদস্যকে মারধর ও ছিনতাই আটক- ২

প্রকাশিত: 2 March 2025, 5:22:32 AM

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই হামলাকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিংরোডে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২)। আজ শনিবার (১ মার্চ) দুজনকে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর পতেঙ্গা বেড়িবাঁধ এসপিএল ডিপো সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী কয়েকজন যুবককে গাঁজা সেবন করতে দেখেন। এসময় গাঁজা সেবনকারী যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চান এবং সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।এ ঘটনার কিছুক্ষণ পর ওই যুবকরা আরও কিছু লোক সঙ্গে নিয়ে এসআই ইউসুফকে ঘিরে ধরে হামলা চালান। তারা এসআই ইউসুফকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেন।লোকজন এগিয়ে এসে দুই হামলাকারীকে ধরে গণপিটুনি দেয়। তবে অন্য হামলাকারীরা পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করে। তাদের কাছ থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ধারালো চাকু ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ডিউটিরত পুলিশ কর্মকর্তাকে দুষ্কৃতকারীরা ভুয়া পুলিশ বলে হামলা চালায়। এরপর তারা পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীরা স্থানীয় জনতার রোষানলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.