ডেস্ক নিউজ ॥ দেশে মাঙ্কিপক্স আক্রান্তের সন্দেহভাজন এক তুর্কি নাগরিককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২ বছর বয়সী ওই নাগরিকের শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ পাওয়া যায়। বিমানবন্দরে যাত্রী স্ক্যানিংয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তারা তার মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখতে পান। পরে দুপুরে তাকে, মহাখালীর সংক্রামক রোগ হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের হেলথ সেন্টারের অফিসার-ইন-চার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। দুপুর ২টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। শাহরিয়ার সাজ্জাত জানান, ‘যাত্রীর শরীরে ফুসকুড´ি ছিল। এটা কোনো চর্মরোগ কিনা সে কোনো নথি দেখাতে পারেনি। তাই আমরা তাকে আরও তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।’ পাশাপাশি তার সংস্পর্শে আসা সবাইকে নজরদারীতে রাখা হয়েছে।
ঢাকা বিমানবন্দরে মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিক হাসপাতালে
প্রকাশিত: 8 June 2022, 10:45:49 AM
আরও খবর
প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে?
বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: গড় আয়ু কমে যেতে পারে ১০ থেকে ১৫ বছর
শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের দোয়া মাহফিল
পাবনা বাস টার্মিনালে ময়লার স্তুুপ
পাবনায় শিক্ষার্থীদের চিকিৎসা ব্যবস্থার জন্য অর্থ সহযোগিতা তুলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা
কাশির চোটে রাতের ঘুম উড়ে গিয়েছে! মুখে লবঙ্গ রাখলেই তা বশে রাখা যাবে, কী ভাবে খাবেন?

আপনার কমেন্ট লিখুন