চাটমোহরের রাস্তা পার হওয়ার সময় ফিটনেস বিহীনগাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: 19 April 2025, 12:13:48 PM

পাবনা জেলার চাটমোহরে রাস্তা পার হওয়ার সময় শ্যালোইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খোদাবক্স প্রামাণিক (৭০) চরপাড়া গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাটমোহর-বাঘাবাড়ি সড়কের গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুনাইগাছা বাজারে কাজ শেষে বাড়ি ফেরার সময় চাটমোহর-বাঘাবাড়ি সড়ক পার হচ্ছিলেন খোদাবক্স। এ সময় ডিশ লাইন মেরামতের জন্য ওই রাস্তা দিয়ে যাওয়া শ্যালোইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোদাবক্স প্রামাণিককে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.