কাশির চোটে রাতের ঘুম উড়ে গিয়েছে! মুখে লবঙ্গ রাখলেই তা বশে রাখা যাবে, কী ভাবে খাবেন?

প্রকাশিত: 6 August 2024, 1:08:14 AM

সর্দিকাশি কমানো ছাড়াও লবঙ্গের আরও অনেক গুণ রয়েছে। তবে আয়ুর্বেদ বলছে, শুধু লবঙ্গ মুখে দিয়ে কাজ হবে না। তার পরেও বিশেষ এক নিয়ম মেনে চলতে হবে।

কাজ থেকে ফিরে ক্লান্ত হয়ে বিছানায় পিঠ ঠেকালে দু’চোখে ঘুম নেমে আসার কথা। কিন্তু কাশির ঠেলায় কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারছেন না। কাশির ওষুধ খেলে ঘুম পায়। সকালে কাজে মন বসাতে পারেন না। ঘরোয়া টোটকা হিসাবে লবঙ্গ খান অনেকেই।

এই মশলায় রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এ ছাড়া রয়েছে ভিটামিন ই, সি, এ, ডি, ফোলেট, রাইবোফ্ল্যাবিন, থায়ামিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। সর্দিকাশি কমানো ছাড়াও লবঙ্গের আরও অনেক গুণ রয়েছে। তবে আয়ুর্বেদ বলছে, শুধু লবঙ্গ মুখে দিয়ে কাজ হবে না। তার পরেও বিশেষ এক নিয়ম মেনে চলতে হবে।

কী ভাবে খেতে হবে লবঙ্গ?

বিছানায় পিঠ ঠেকালেই কাশির দাপট বাড়তে থাকে। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে মাত্র দু’টি লবঙ্গ রাখলেই কাজ হবে। তবে এখানেই শেষ নয়। এর পর এক কাপ ঈষদুষ্ণ জল খেতে হবে। রাতে দুধ খেতে সমস্যা না হলে তা-ও খাওয়া যেতে পারে।

কাশি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি লবঙ্গ খেলে গ্যাস, অম্বল, হজমের সমস্যাও কমে। দাঁত বা মুখগহ্বরের কোনও সমস্যায় ঘরোয়া দাওয়াই হিসাবে লবঙ্গ ভাল। মাইগ্রেনের কষ্ট দমন করতে অনেকেই লবঙ্গ খান। রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতেও সাহায্য করে এই মশলা।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞের ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞের প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে? প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে? কাতারের আমিরের সাথে ওমানের সুলতানের ঐতিহাসিক বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত কাতারের আমিরের সাথে ওমানের সুলতানের ঐতিহাসিক বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণের পথে পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণের পথে বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: গড় আয়ু কমে যেতে পারে ১০ থেকে ১৫ বছর বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: গড় আয়ু কমে যেতে পারে ১০ থেকে ১৫ বছর এডওয়ার্ড কলেজে ভর্তা উৎসব: দেশীয় স্বাদের আসর এডওয়ার্ড কলেজে ভর্তা উৎসব: দেশীয় স্বাদের আসর শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের দোয়া মাহফিল শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের দোয়া মাহফিল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.