কানে হেডফোন লাগিয়ে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: 26 June 2022, 9:57:02 AM

আলমগীর কবির পল্লক ॥ কানে হেডফোন লাগিয়ে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন মাসুমদিয়া ইউনিয়নের একটি ঝুলন্ত রেল সেতুর পাশে। নিহত নিরব সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের মো. লিটন সরদারের ছেলে। সে ঢাকা উত্তরার একটি স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল বলে জানা যায়। স্থানীয় সূত্রমতে, নিরব গতকাল শুক্রবার স্কুল ছুটির পর পুরান মাসুমদিয়া নানা মৃত আব্দুল হামিদের বাড়িতে বেড়াতে আসে। সকালে ঘুম থেকে উঠেই ঝুলন্ত সেতুর পাশে রেললাইনের ওপরে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনছিল। এ সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি কয়েকবার হুইসেল দিয়েছিল বলে জানান স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে এর আগেও কয়েকবার ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষদের সচেতনতার অভাবে ও রেল কর্তৃপক্ষের উদাসীনতায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ করেন তিনি। আমিনপুর থানার অফিসার ইনচার্জ জনাব রওশন আলী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে নিরবের পরিবারের মাঝে ব্যাপক শোকের মাতম চলছে এবং নিরবের অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.