আন্তর্জাতিক ডেস্ক ॥ জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ ইসরাইলি সেনার গুলিতেই নিহত হয়েছিলেন। ওই হত্যাকান্ড নিয়ে সংস্থাটি যেসব তথ্য পেয়েছে, তার ভিত্তিতে চালানো অনুসন্ধানের পর এমন সিদ্ধান্তে উপনিত হয়েছে জাতিসংঘ। গত ১১ই মে ফিলিস্তিনের শহর জেনিনে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান শিরীন। আল-জাজিরা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হত্যাকান্ডের জন্য ইসরাইলকে দায়ী করে। এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআর’র মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, আমরা যত তথ্য পেয়েছি তাতে বুঝা যাচ্ছে ইসরাইলি সেনাদের গুলিতেই শিরীন নিহত হয়েছেন এবং তার এক সহকর্মী আহত হয়েছেন। ফিলিস্তিনিদের গুলির যে দাবি উঠেছিল সেটিকেও নাকচ করে দেন তিনি। শুক্রবার (২৫ জুন) জেনেভায় সাংবাদিকদের কাছে রবিনা আরও বলেন, ওএইচসিএইচআর-এর তদন্তে দেখা গেছে ওই গুলির সময় আশেপাশে কোথাও ফিলিস্তিনি অস্ত্রধারীরা ছিলই না।
ইসরাইলি সেনার গুলিতেই মারা যান ফিলিস্তিনি সাংবাদিক শিরীন : জাতিসংঘ
প্রকাশিত: 26 June 2022, 10:10:41 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন

আপনার কমেন্ট লিখুন