পাবনায় মা-বাবাকে মারধরের ঘটনায় ছেলে গ্রেফতার

প্রকাশিত: 29 September 2025, 7:47:41 PM

স্টাফ রিপোর্টারঃ
পাবনায় পারিবারিক কলহের জেরে মা-বাবাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে ছেলে শিমুল শেখকে গ্রেফতার করেছে র‍্যাব-১২, সিপিসি-২। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সকালে পাবনা সদর উপজেলার নলদহ নতুনপাড়া গ্রামের শিমুল শেখ ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তার মা রবিজা খাতুন এবং বাবা নছির শেখকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।

পরে আহত রবিজা খাতুন বাদী হয়ে ছেলে শিমুল শেখসহ কয়েকজনকে আসামি করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি শিমুল শেখকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২ জনগণের উদ্দেশ্যে জানায়, মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে তারা সবসময় বদ্ধপরিকর এবং এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করছে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.