• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার!

শুক্রবার (২২ আগস্ট ) রাত ১১:৩০ মিনিটে, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম এসআই(নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ পাবনা জেলার সদর থানাধীন দোগাছী ইউপির বুইনাপাড়া সাকিনে মোঃ রনি, পিতা-শামছুল শেখ এর মালিকানাধীন সালমান ভলকানাইজিং দোকানের সামনে পাবনা টু ঢাকা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযানে উক্ত স্থান হইতে একটি হলুদ নীল রংয়ের ৬ চাকা বিশিষ্ট JAC ট্রাকের ভিতর বডির নীচে ও চেসিস এর উপরে বিশেষ কায়দায় তৈরী চারটি জায়গায় চারটি একই ধরনের ছাই রংয়ের প্লাষ্টিকের পাইপের ভিতর রক্ষিত ১২(বারো) কেজি গাঁজা এবং ধৃত ২নং আসামীর হেফাজতে থাকা দুইটি একই ধরনের ছাই রংয়ের প্লাষ্টিকের পাইপের ভিতর রক্ষিত ০৬(ছয়) কেজি গাঁজা মোট (১২+০৬)=১৮(আঠারো) কেজি গাঁজা সহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করা হয়:

মাদক ব্যবসায়ী ১। মোঃ রতন মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুস সালাম, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-দেওডোবা নেকারপাড়া, থানা-রংপুর, জেলা-রংপুর।
মাদক ব্যবসায়ী ২। মোঃ আব্দুর রহমান (৩৬), পিতা-মোঃ কালু বিশ্বাস, মাতা-মোছাঃ জোসনা বেগম, সাং-সাধুপাড়া জুটপট্টি, থানা-পাবনা সদর, জেলা-পাবনা ।

ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *