দীর্ঘদিন অসুস্থ থাকার পর হতাশ হয়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: 22 January 2025, 10:36:22 PM

দীর্ঘদিন অসুস্থ থাকার পর হতাশ হয়ে ডাইনিং রুমের ফ্যানের হ্যাঙ্গার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সিমা খাতুন (৩০) নামের এক গৃহবধূ। বুধবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার  চরমিরকামারী সাকড়েগারি এলাকায়। নিহত সিমা খাতুন চরমিরকামারী সাকড়েগারি এলাকার ব্যবসায়িক জহুরুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বামী জহুরুল জানান, সকাল ১০টার সময় বাসা থেকে অফিসে যান তিনি। সাড়ে ১১টার সময় মেয়েকে স্কুলের উদ্দেশ্যে বের করে দেন সীমা। মেয়ে বাবাকে জানায়, আমাকে স্কুলে পাঠিয়ে আম্মু ভিতর থেকে তালা মেরে দিয়েছে। পরে জহরুল ইসলাম গেটের তালা খুলে দেখতে পান ডাইনিং রুমের ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে ওড়না পেঁচিয়ে তার স্ত্রী ঝুলে আছেন। পরবর্তীতে ঈশ্বরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহতের বড় সানাউল্লাহ মেম্বার জানান, আনুমানিক দেড়টার সময় আমার বোনের বড় ভাসুর আনারুল ইসলাম ফোন করে সীমার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার খবরটি দেন। তিনি আরো জানান, পাইলসের জন্য সীমা ছয়বার অপারেশন করিয়েছেন। এটা নিয়ে হতাশ ছিলেন সীমা। এ কারনেই আত্মহত্যা করতে পারে বলে মনে করছেন সানাউল্লাহ মেম্বার।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম শহিদ জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এবিষয়ে থানাতে একটি ইউডি মামলা হয়েছে।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.