পাবনা’র কাশিনাথপুরে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়ীচালক নিহত

প্রকাশিত: 20 November 2024, 7:45:31 PM

পাবনার সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক গাড়িচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। গতকাল মঙ্গলবার রাত ৮ টা ৩০ মিনিটে  সাঁথিয়া  উপজেলার কাশীনাথপুর ইউনিয়নাধীন মরিচপুরান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৩৫) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলা চাপড়ি গ্রামের সালাম মোল্লার ছেলে। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আহত জব্বার আলী (২৫)  কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজে নিয়োজিত। কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. আহসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় চার বছর ধরে বাবুর্চির কাজ করেন আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত জব্বার আলী। পাশাপাশি তিনি কাশিনাথপুর বাজারের পাশে ব্লু বার্ড ইম্পেরিয়াল স্কুলের পুরোনো একটি কক্ষ ভাড়া নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের ব্যবসা করতেন। বাবুর্চি জব্বারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়িচালক আব্দুর রাজ্জাকের। রাতে মোটরসাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গাড়িচালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ঘটনাস্থলে তাঁরা দুজনই ছিলেন। রিফিল করার সময় অতিরিক্ত প্রেশারে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তার পরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু আলামত জব্দ করা হয়েছে। সিআইডি এসে প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহ করবে। এ ছাড়া নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আবাসিক এলাকায় ঝুঁকিপুর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের কাজ করায় ও এধরনের কাজের জন্য বাসা/স্থান ভাড়া দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.