র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর আভিযানিক দল গত ১৯/১১/২০২৪ খ্রিঃ তারিখ রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পাবনা সদর থানার মামলা নং-৪১, তারিখ-১৯ নভেম্বর ২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মুলের হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী শ্রী রাজ @ মেথর রাজ (২২), পিতা-স্বর্গীয় দিলিপ কুমার, সাং-পাওয়ার হাউজ পাড়া সিএনজি স্ট্যান্ড (বড় ব্রীজ সংলগ্ন), থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।




আপনার কমেন্ট লিখুন