পাবনায় পদ্মা নদীতে কিশোর ও তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: 4 November 2024, 12:22:48 PM

নিজস্ব প্রতিনিধি:
কয়েক ঘণ্টার ব্যবধানে পাবনার পদ্মা নদী থেকে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর নগ্ন ও অর্ধগলিত দুইটি লাশ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান। এর আগে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাইদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতবাড়িয়ার সিংহনগর স্কুলের সামনে নদীর তীরে ১২ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরেরদিন শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সাতবাড়িয়ার কাঞ্চন পার্কের সামনে নদীর তিরে ভাসমান অবস্থায় ২২ বছরের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ নগ্ন ও অর্ধগলিত অবস্থায় ছিল।

মরদেহ দুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলেও তিনি জানান।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.