২৩ বিচারপতি শপথ নেবেন আজ

প্রকাশিত: 9 October 2024, 10:14:35 AM

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত হিসেবে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নেবেন আজ বুধবার (৯ অক্টোবর)। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বেলা ১১টার দিকে তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রাষ্ট্রপতির নিয়োগের পর গত মঙ্গলবার (৮ অক্টোবর) বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদ-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখকৃত ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।
 

আরও খবর

পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ: ছয়‌জনকে কুপিয়ে জখম,  স্বর্ণালংকার লুট পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ: ছয়‌জনকে কুপিয়ে জখম,  স্বর্ণালংকার লুট সাঁথিয়ার মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২, দু’টি হোন্ডা আগুন সাঁথিয়ার মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২, দু’টি হোন্ডা আগুন পাবনার ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানি কে অর্থদণ্ড পাবনার ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানি কে অর্থদণ্ড বেড়ায় যমুনা নদীর তীর রক্ষায় অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা বেড়ায় যমুনা নদীর তীর রক্ষায় অভিযান: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা ডিবি পাবনার অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, কুখ্যাত ‘কিলার জাহিদ’ গ্রেফতার ডিবি পাবনার অভিযানে অস্ত্রভাণ্ডার উদ্ধার, কুখ্যাত ‘কিলার জাহিদ’ গ্রেফতার নির্বাচন সামনে রেখে পাবনায় যৌথ বাহিনীর রোড পেট্রোলিং ও চেকপোস্ট জোরদার নির্বাচন সামনে রেখে পাবনায় যৌথ বাহিনীর রোড পেট্রোলিং ও চেকপোস্ট জোরদার মিথ্যা মামলায় সাংবাদিক নেতা মাহফুজ আলী কাদেরীর হয়রানির তীব্র নিন্দা মিথ্যা মামলায় সাংবাদিক নেতা মাহফুজ আলী কাদেরীর হয়রানির তীব্র নিন্দা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.