পাকাপাকি মুক্তি পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা, ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের

প্রকাশিত: 6 August 2024, 12:49:58 AM

বিএনপির চেয়ারপার্সন খালেদা দুর্নীতির দু’চি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হয়েছিলেন। দু’বছরের বেশি সময় তিনি জেলে ছিলেন।

পাকাপাকি মুক্তি পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা

গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পরে নাটকীয় পরিবর্তন হল বাংলাদেশের রাজনীতিতে। সোমবার রাতে সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন ঘোষণা করলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্থায়ী ভাবে মুক্তি দেওয়া হবে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা দুর্নীতির দু’চি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হয়েছিলেন। দু’বছরের বেশি সময় তিনি জেলে ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসিনার সরকার সরকার এক অন্তর্বর্তী আদেশে খালেদার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল।

তবে সেই মুক্তির মেয়াদ ছিল ছ’মাস। তার পর থেকে ছ’মাস পরপর মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। তা ছাড়া, জেল থেকে মুক্তি পেলেও কার্যত খালেদা তাঁর গুলশনের বাড়িতে গৃহবন্দি ছিলেন। স্বাধীন ভাবে তাঁর যাতায়াতের উপর ছিল নানা বিধিনিষেধ। অসুস্থ খালেদাকে গত কয়েক বছরে একাধিক বার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মুক্তি পেলেও তাঁর পক্ষে সক্রিয় ভাবে রানৈতিক ক্রিয়াকলাপে অংশ নেওয়া সম্ভব হবে না বলেই বিএনপির একটি সূত্র জানাচ্ছে।

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.