একযুগ ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ।

প্রকাশিত: 1 August 2024, 10:15:30 AM

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।        এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ রাত্রী ০০.১৫ ঘটিকায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২’র সদর কোম্পানি ও র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভুঁইয়াগাতী বাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৭, তারিখ-১০/০২/২০১২ খ্রি. জিআর-২৬/১২, এসসি নং-২০২/১২, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১), টেবিল ৩(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২।        গ্রেফতারকৃত আসামি মোঃ মজনু সরকার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী @ মোবার আলী, সাং-তিলকপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।

৩।        প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে স্বীকার করেন। তার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুর জেলার মিঠাপুকুর থানায় পৃথক ০২ টি মামলা রয়েছে।

৪।        গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর জেলার মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।

আরও খবর

আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং পদ্মায় টহল ডিউটিতে নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণ, ওসিসহ ৫ সদস্য আহত পদ্মায় টহল ডিউটিতে নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণ, ওসিসহ ৫ সদস্য আহত ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে পাবনার পদ্মাকোল নদী প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে পাবনার পদ্মাকোল নদী ‎কোলাদীতে পুর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত ১ ‎কোলাদীতে পুর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত ১ ফরিদপুরে বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ফরিদপুরে বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার আটঘরিয়ার নিখোঁজ শিশু আদিল ১৬ ঘণ্টা পর উদ্ধার আটঘরিয়ার নিখোঁজ শিশু আদিল ১৬ ঘণ্টা পর উদ্ধার পাবনার টেবুনিয়ায় নারীকে অস্বাভাবিক নির্যাতন, থানায় অভিযোগ পাবনার টেবুনিয়ায় নারীকে অস্বাভাবিক নির্যাতন, থানায় অভিযোগ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.