পাবনায় মালচিং পদ্ধতিতে তরমুজে চাষে কৃষকের সাফল্য 

প্রকাশিত: 4 October 2023, 10:15:35 PM

মিজানুর রহমান, পাবনা:

পাবনা সদর উপজেলার রাজাপুরে মালচিং পদ্ধতিতে মাচায় চাষ করা তরমুজে ভরে গেছে খেত। এতে তরমুজ চাষে সফলতা পেয়েছেন স্থানীয়  এক চাষি‌। ভাল ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। চলতি বছর উপজেলার রাজাপুরে ২৫ শতাংশ  জমিতে তরমুজ চাষ করেছে সে। একই সঙ্গে বেশি লাভের আশা করছেন তিনি। কৃষকের খেতের মাচায় ঝুলছে শত শত তরমুজ। রবি হাইব্রিড তরমুজ জাতের এসব তরমুজ বাজার জাতেরো সময় হয়েছে। ফলনকে বিষমুক্ত রাখতে ব্যবহার করা হয়েছে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার দোগাছি ইউনিয়নে চলতি মৌসুমে সুলতান নামের এক কৃষক ২৫ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছে। তিনি তরমুজ চাষে মালচিং পদ্ধতিতে ব্যবহার করেছে। এ পদ্ধতি মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি। আবহাওয়া ও মাটির উর্বরতার কারণে হলুদ, ও সবুজ রংয়ের তরমুজ হলেও এখানে কালো জাতের তরমুজ চাষ করেছে কৃষকরা। 

কৃষক সুলতান প্রামানিক  বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে মালচিং পদ্ধতিতে ২৫ শতাংশ জমিতে ৬টি ট্রেতে বীজ বপন করি। এতে ৪০০টি তরমুজের চারা পরিপূর্ণভাবে বেড়ে ওঠে। এরপর নানা পরিচর্যায় গাছগুলোতে ফুল আসতে শুরু করে। আমার খরচ হয়েছে ২৫থেকে ৩০ হাজার টাকা। মালচিং পদ্ধতিতে চাষ করা তরমুজ ৬৫ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়। তরমুজের ওজন ২-৩ কেজি হবে। স্থানীয় বাজারে বারোমাসি তরমুজের ব্যাপক চাহিদা থাকায় প্রতি কেজি তরমুজ ৬৫ থেকে ৭০টাকা কেজি দরে বিক্রি হবে। এতে ধান ও সবজি চাষের প্রায় দ্বিগুণ লাভ হতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, স্থানীয় কৃষকদের উচ্চমূল্যের ফসল হিসাবে গ্রীষ্মকালীন তরমুজ চাষে উদ্বুদ্ধ করা হয়। রাজাপুরে চাষিরা ফেরোমন ফাঁদ ও মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করায় ফলন হবে বিষমুক্ত। আশা করছি মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ এ এলাকায় আরো সম্প্রসারিত হবে।’

তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রাজাপুরের কৃষক মোঃ সুলতান প্রামানিক কে  বিনামূল্যে সার ও বীজ সহ সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। কৃষি অফিসের মাঠ পর্যায়ের  কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। মালচিং পদ্ধতিতে প্রতি হেক্টরে ৩০ থেকে ৩৫ টন তরমুজ উৎপাদন হবে। তরমুজ চাষের এ প্রযুক্তি আগামীতে আরো সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করছি।

মিজানুর রহমান 

পাবনা প্রতিনিধি

০৪ অক্টোবর ২৩

আরও খবর

আটঘরিয়ায় ধান কাটায় ফাইভ স্টার মেশিনের দাপট, শ্রমিকদের মাঝে উদ্বেগ আটঘরিয়ায় ধান কাটায় ফাইভ স্টার মেশিনের দাপট, শ্রমিকদের মাঝে উদ্বেগ কে বাঁচাবে মুখে অন্ন তুলে দেয়া কৃষকদের?? কে বাঁচাবে মুখে অন্ন তুলে দেয়া কৃষকদের?? পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজির দোকান উদ্বোধন পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজির দোকান উদ্বোধন মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পাবনা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং  সার বিতরণের উদ্বোধন পাবনা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং  সার বিতরণের উদ্বোধন ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন পাবনা সদর উপজেলা ৮২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ   পাবনা সদর উপজেলা ৮২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ   পাবনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত পাবনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.