ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: 1 August 2024, 5:01:09 PM

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক ফলজ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচীর উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।

এসময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ সামিউল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার ওমর ফারুক, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার কমান্ডাররা উপ¯ি’ত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ সামিউল ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ভাঙ্গুড়া উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ ৭৫টি গাছ রোপণের জন্য বিতরণ করা হয়। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

আরও খবর

আটঘরিয়ায় ধান কাটায় ফাইভ স্টার মেশিনের দাপট, শ্রমিকদের মাঝে উদ্বেগ আটঘরিয়ায় ধান কাটায় ফাইভ স্টার মেশিনের দাপট, শ্রমিকদের মাঝে উদ্বেগ কে বাঁচাবে মুখে অন্ন তুলে দেয়া কৃষকদের?? কে বাঁচাবে মুখে অন্ন তুলে দেয়া কৃষকদের?? পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজির দোকান উদ্বোধন পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজির দোকান উদ্বোধন মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাবনা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং  সার বিতরণের উদ্বোধন পাবনা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং  সার বিতরণের উদ্বোধন ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন পাবনা সদর উপজেলা ৮২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ   পাবনা সদর উপজেলা ৮২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ   পাবনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত পাবনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত পাবনায় মালচিং পদ্ধতিতে তরমুজে চাষে কৃষকের সাফল্য  পাবনায় মালচিং পদ্ধতিতে তরমুজে চাষে কৃষকের সাফল্য 

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.