পাবনা সদর উপজেলা ৮২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ  

প্রকাশিত: 17 October 2023, 5:13:40 PM

মিজানুর রহমান,পাবনা:

২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে খরিফ-২/২০২৩-২০২৪ খ্রিঃ মৌসুম গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ ও রাসায়নিক সার এবং রবি/২০২৩-২০২৪ খ্রিঃ মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজসহ রাসায়নিক সার বিতরণের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সকল বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন   জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুন্সী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নুসহ উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে , উপজেলার  ৮২৫০ জন কৃষকদের মাঝে  ৪৩ লাখ ৩৬ হাজার ৫৮০ টাকার বীজ, ১৬ লাখ ২০ হাজার ৭০০ টাকার ডিএপি সার ও ১৪ লাখ ১৩ হাজার ৯০০ টাকার এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

মিজানুর রহমান 

পাবনা প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২৩

আরও খবর

আটঘরিয়ায় ধান কাটায় ফাইভ স্টার মেশিনের দাপট, শ্রমিকদের মাঝে উদ্বেগ আটঘরিয়ায় ধান কাটায় ফাইভ স্টার মেশিনের দাপট, শ্রমিকদের মাঝে উদ্বেগ কে বাঁচাবে মুখে অন্ন তুলে দেয়া কৃষকদের?? কে বাঁচাবে মুখে অন্ন তুলে দেয়া কৃষকদের?? পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজির দোকান উদ্বোধন পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজির দোকান উদ্বোধন মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পাবনা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং  সার বিতরণের উদ্বোধন পাবনা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং  সার বিতরণের উদ্বোধন ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন পাবনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত পাবনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত পাবনায় মালচিং পদ্ধতিতে তরমুজে চাষে কৃষকের সাফল্য  পাবনায় মালচিং পদ্ধতিতে তরমুজে চাষে কৃষকের সাফল্য 

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.