পাবনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 9 October 2023, 4:25:57 PM

পাবনায় ২০২৩-২৪ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়  মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর সদিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠিত জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।

বক্তারা ২২ দিন মা’ ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার বন্ধের আদেশ মানার নির্দেশ দেন।

২২ দিন বন্ধের ফলে সাগর, নদী ও খালে মাছের প্রজনন প্রচুর হারে বাড়বে। তাই সরকারের নির্দেশনা মেনে সংশ্লিষ্টদের সহায়তা করা সকলের নৈতিক দায়িত্ব মনে করেন অতিথিরা। 

এসময় স্থানীয় মৎস্যজীবীবৃন্দ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান

পাবনা প্রতিনিধি

আরও খবর

আটঘরিয়ায় ধান কাটায় ফাইভ স্টার মেশিনের দাপট, শ্রমিকদের মাঝে উদ্বেগ আটঘরিয়ায় ধান কাটায় ফাইভ স্টার মেশিনের দাপট, শ্রমিকদের মাঝে উদ্বেগ কে বাঁচাবে মুখে অন্ন তুলে দেয়া কৃষকদের?? কে বাঁচাবে মুখে অন্ন তুলে দেয়া কৃষকদের?? পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজির দোকান উদ্বোধন পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজির দোকান উদ্বোধন মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পাবনা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং  সার বিতরণের উদ্বোধন পাবনা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং  সার বিতরণের উদ্বোধন ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন পাবনা সদর উপজেলা ৮২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ   পাবনা সদর উপজেলা ৮২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ   পাবনায় মালচিং পদ্ধতিতে তরমুজে চাষে কৃষকের সাফল্য  পাবনায় মালচিং পদ্ধতিতে তরমুজে চাষে কৃষকের সাফল্য 

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.