ডেস্ক নিউজ ॥ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে- তাতে যুক্তরাষ্ট্রের কিছু যায় আসে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায়, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, পুরো নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং জনগণেরও ভূমিকা রয়েছে।
সাংবাদিকরা এ সময় রাষ্ট্রদূতের কাছে জানতে চান নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের কোনো পরামর্শ ছিল কি না। জবাবে পিটার বলেন, অবশ্যই নয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই। এটি নির্বাচন কমিশন এবং পুরো বাংলাদেশিদের, এটা আমাদের বিষয় নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, আমি এখানে এসেছি তিন মাস হলো। এর আগে আমি দু-তিন জায়গায় দেখা করেছি। তার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করেছি। বাংলাদেশে কী হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে এর অংশীদার হতে পারে- তা বোঝার চেষ্টা করছি।
যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করুক -রাষ্ট্রদূত
প্রকাশিত: 9 June 2022, 10:00:24 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন

আপনার কমেন্ট লিখুন