পাবনা পৌর জাসাসের আহ্বায়ক কমিটি বর্ধিত

প্রকাশিত: 6 May 2026, 9:20:19 PM


স্টাফ রিপোর্টার, পাবনা:
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে পাবনা পৌর জাসাসের আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ ও সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া এ বর্ধিত কমিটির অনুমোদন দেন।
গত ৩ মে পাবনা শহরের থানাপাড়া এলাকায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের উপস্থিতিতে কমিটির বর্ধিত অংশ অনুমোদন করা হয়। এ সময় নবনিযুক্ত নেতাকর্মীদের হাতে ‘ছবির গল্প’ প্রকাশিত “দেশনেত্রী” স্মৃতিপঞ্জিকা তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
কমিটির বর্ধিত অংশে নতুন করে ৩ জন যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন। তারা হলেন— নিপা ইসলাম, সঞ্জয় সাহা ও দোলন আজিজ।
এছাড়া নতুন ১০ জন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— মো. সাজেদুল ইসলাম, শেখ সাকিব উদ্দিন, মো. আতাউর রহমান, জুনায়েদ আল হাবীব জিম, ইফতেখার আহমেদ ফুয়াদ, মীর খালেদ হাসান বাবুল, মো. আহসান হাবীব বাদশা, আমান উল্লাহ খান শাওন, ইয়ানা শবনম ও এস এম রুবেল।
জানা গেছে, সিরাজুল ইসলাম হিরা আহ্বায়ক এবং রাসেল আহমেদ সদস্য সচিব হিসেবে পাবনা পৌর জাসাসের দায়িত্ব পালন করছেন। নতুন এই অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাবনা জেলা জাসাসের নেতৃবৃন্দ।

আরও খবর

দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ পাবনার ফরিদপুরে ফাঁকা অফিসে দিনভর চলল এসি, সেবাগ্রহীতাদের ক্ষোভ পাবনার ফরিদপুরে ফাঁকা অফিসে দিনভর চলল এসি, সেবাগ্রহীতাদের ক্ষোভ বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.