পাবনা পৌর জাসাসের আহ্বায়ক কমিটি বর্ধিত

প্রকাশিত: 6 May 2026, 9:20:19 PM


স্টাফ রিপোর্টার, পাবনা:
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে পাবনা পৌর জাসাসের আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ ও সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া এ বর্ধিত কমিটির অনুমোদন দেন।
গত ৩ মে পাবনা শহরের থানাপাড়া এলাকায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের উপস্থিতিতে কমিটির বর্ধিত অংশ অনুমোদন করা হয়। এ সময় নবনিযুক্ত নেতাকর্মীদের হাতে ‘ছবির গল্প’ প্রকাশিত “দেশনেত্রী” স্মৃতিপঞ্জিকা তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
কমিটির বর্ধিত অংশে নতুন করে ৩ জন যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন। তারা হলেন— নিপা ইসলাম, সঞ্জয় সাহা ও দোলন আজিজ।
এছাড়া নতুন ১০ জন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— মো. সাজেদুল ইসলাম, শেখ সাকিব উদ্দিন, মো. আতাউর রহমান, জুনায়েদ আল হাবীব জিম, ইফতেখার আহমেদ ফুয়াদ, মীর খালেদ হাসান বাবুল, মো. আহসান হাবীব বাদশা, আমান উল্লাহ খান শাওন, ইয়ানা শবনম ও এস এম রুবেল।
জানা গেছে, সিরাজুল ইসলাম হিরা আহ্বায়ক এবং রাসেল আহমেদ সদস্য সচিব হিসেবে পাবনা পৌর জাসাসের দায়িত্ব পালন করছেন। নতুন এই অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাবনা জেলা জাসাসের নেতৃবৃন্দ।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.