• Tue. May 5th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আটঘরিয়ায় ধান কাটায় ফাইভ স্টার মেশিনের দাপট, শ্রমিকদের মাঝে উদ্বেগ

ByFardin Zaman

May 4, 2026

(বিশেষ) (প্রতিনিধি)

পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন মাঠে এখন ব্যস্ত সময় পার করছে আধুনিক “ফাইভ স্টার” ধান কাটার মেশিন। কৃষকরা দ্রুত ও কম সময়ে ধান কাটতে এই মেশিনের ওপর নির্ভরশীল হয়ে উঠছেন। তবে এতে করে বিপাকে পড়েছেন মাঠের দিনমজুর ও কামলার শ্রমিকরা।

জানা যায়, প্রতি বিঘা জমির ধান কাটতে মেশিন ভাড়া নেওয়া হচ্ছে প্রায় ২,৫০০ টাকায়। এতে কৃষকদের সময় ও শ্রম কম লাগলেও, যারা আগে মাঠে ধান কাটার কাজ করতেন, তাদের আয়ের পথ সংকুচিত হয়ে পড়ছে।

স্থানীয় কৃষক আব্দুল খায়রুল ইসলাম জানান, “মেশিন দিয়ে ধান কাটায় আমাদের লাভ হচ্ছে, কাজ দ্রুত শেষ করা যায়। তবে শ্রমিকদের জন্য এটা কিছুটা ক্ষতির কারণও হচ্ছে।

অন্যদিকে, মাঠে কাজ করা শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে আমরা ধান কাটার সময় কাজ পেতাম। এখন মেশিনের কারণে ঠিকমতো কাজ করতে পারছি না। এতে আমাদের সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে এলাকাবাসীর প্রশ্ন—প্রযুক্তির এই ব্যবহারে কৃষকের সুবিধা যেমন বাড়ছে, তেমনি শ্রমজীবী মানুষের জীবিকা কীভাবে টিকবে? সংশ্লিষ্টদের মতে, কৃষিতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও জরুরি হয়ে পড়েছে।

/4/4/20/26/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *