আবারো আইসিসির মাস সেরা মুশফিক

প্রকাশিত: 7 June 2022, 10:46:00 AM

স্পোর্টস ডেস্ক ॥ মে মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। শ্রীলংকা সিরিজের দুই টেস্টে তার ব্যাট থেকে এসেছে ৩০৩ রান। এবার সেই সাফল্যের আরেকটি স্বীকৃতি পেলেন বাংলাদেশের এ উইকেট-কিপার ব্যাটার।
আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
সোমবার ঘোষিত সেই সংক্ষিপ্ত তালিকায় মুশফিকের দুই প্রতিদ্বন্দ্বীও শ্রীলংকান। তারা হলেন— অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসিথা ফার্নান্দো। বাংলাদেশ সফরে এই দুজনও দুর্দান্ত খেলেছেন।
চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। খেলেন ১৭৫ রানের দারুণ ইনিংস। সেই টেস্টে ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটন রেকর্ড জুটি ২৭২ রান করেন।
ঢাকাতেও ব্যাট হেসেছিল মুশফিকের। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলতে ১০৫ রানের ইনিংস খেলেন। যদিও ম্যাচটা হেরেই যায় বাংলাদেশ। মুশফিক এবারই প্রথম নয়। এর আগে গত বছর মে মাসের সেরার লড়াইয়ে প্রথমবার জায়গা পান তিনি এবং ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর স্বীকৃতি জেতেন।

আরও খবর

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি  ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি  অলিম্পিক ২০২৪ অলিম্পিক ২০২৪ পাবনায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরপৃষ্টপোষকতায় চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা পাবনায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরপৃষ্টপোষকতায় চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বঙ্গবন্ধু অন‚র্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন চরতারাপুর ইউনিয়ন পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট এর জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.