ডেস্ক নিউজ ॥ মোবাইল ফোনে যত কম কথা বলা যায় ততই ভালো। কোনো অনুষ্ঠানে ২০ মিনিটের বেশি বক্তৃতা করা ভালো নয়; মোবাইলে ৩০ সেকেন্ডের বেশি কথা বলা ঠিক নয় বলে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য এবং নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। গত শনিবার (১৬ এপ্রিল) বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাণ গোপাল দত্ত বলেন, রাতে ঘুমানোর আড়াই ঘণ্টা আগে খেতে হবে। সকালে ও রাতে গরম পানি খেলে গলা ভালো থাকে। ৪০ বছর বয়সের কোনো ব্যক্তির যদি ১৫ দিনের বেশি গলা ভেঙে থাকে, তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি আরও বলেন, সাগর রুনির হত্যাকাণ্ডের সময় যদি অপরাধীর কণ্ঠ রেকর্ড করা থাকতো তবে তদন্তকারীর কাজ ৮০ শতাংশ সহজ হয়ে যেত। একটি বাচ্চার ভয়েস কখনো অ্যাডাল্টের মতো না। একজন তরুণ ও একজন তরুণীর ভয়েস এক রকম না। অর্থাৎ কারো ভয়েস কারো মতো না।
ফোনে ৩০ সেকেন্ডের বেশি কথাবলা ঠিক নয় -ডা. প্রাণ গোপাল
প্রকাশিত: 4 June 2022, 11:56:33 AM
আরও খবর
ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞের
প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে?
বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: গড় আয়ু কমে যেতে পারে ১০ থেকে ১৫ বছর
শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের দোয়া মাহফিল
পাবনা বাস টার্মিনালে ময়লার স্তুুপ

আপনার কমেন্ট লিখুন