১০ দিনব্যাপী পাবনায় বিসিক বিজয় মেলার শুভ উদ্বোধন 

প্রকাশিত: 9 December 2024, 8:03:30 PM

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পাবনা কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাবনার জেলা প্রশাসক (ডিসি) মো. মফিজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আলম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) মালিক সমিতির সভাপতি ও রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী আফজাল হোসেন রাজা।

মেলা উদ্বোধন পরবর্তীতে অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। উদ্যোক্তাদের ব্যবসার বর্তমান অবস্থা, বিনিয়োগের পরিমাণ, লভ্যাংশ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলেন। মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সার্বিক বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন।

আয়োজিত মেলায় ক্রেতা সাধারণগণ ৫০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডসপণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। মেলা ০৯ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.