বার্তা সংস্থা পিপ (পাবনা) : প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, স্বতন্ত্র প্রার্থী, অন্যদলের প্রার্থীদের নির্বাচনে কোন প্রকার বাধা দেওয়া যাবেনা। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে মারামারি সংঘাত কোনো কিছু আমি দেখতে চাই না। আমার দলের কেউ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। সরকারের উন্নয়নমূলক চিত্র তুলে ধরে আবারও নৌকার মার্কায় ভোট চান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনকে গিলে আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে। জনগণ ভোট দিবে। ভোটের মালিক জনগণ। এটা তাদের সাংবিধানিক অধিকার। আমরা এটাকে উন্মুক্ত (স্বাধীন) করেছি। প্রত্যেক জনগণের কাছে যাবেন জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা চাই- জনগণ তাদের ভোটের অধিকার নির্বিঘেœ প্রয়োগ করবে। তার যাকে খুশি পছন্দ করবে, ভোট দিবে এবং সে বিজয়ী হয়ে আসবে। গণতন্ত্রকে আরও সুদীর্ঘ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে বাংলাদেশ শেষ হয়ে যাবে। যতটুকু উন্নয়ন করেছি সেটুকু থাকবে না।’
স্বতন্ত্র ও অন্যদলের প্রার্থীদের নির্বাচনে কোন প্রকার বাধা দেওয়া যাবেনা ; দলের কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব———— শেখ হাসিনা
প্রকাশিত: 21 December 2023, 8:23:08 PM
আরও খবর
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র
পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র্যালি ও সমাবেশ
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম
মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি
‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল
ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার
ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা
জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ
ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন