সুজানগরে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়নের শুভ উদ্বোধন 

প্রকাশিত: 20 September 2023, 9:50:36 PM

পাবনা প্রতিনিধি 

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মায়নুল হোসেন নিখিলের নির্দেশনায় এমন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুজানগর অডিটোরিয়াম এন্ড কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।

সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

অনুষ্ঠান উদ্বোধক ছিলেন, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি। প্রধান বক্তা ছিলেন,  পাবনা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলি সাদিক। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,  সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন,  সুজানগর পৌর সভার মেয়র রেজাউল করিম রেজা।

এসময় আরও উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস আলম ফিরোজ,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহসান সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিরুল ইসলাম, আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ, জনি ইসলাম, পাবনা পৌর কাউন্সিলর  শফি, পাবনা জেলা যুবলীগ নেতা জহুরুল ইসলাম,  আনিছুর রহমান, আব্দুল আলিম, হৃদয় প্রমুখ

জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগের নেতাকর্মীদের গতিশীল করতে এই উদ্যোগ। বিএনপি, জামায়াত সকল ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে জেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মী স্ট্রাকিং ফোর্স হিসেবে মাঠ পর্যায়ে কাজ করবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগ পাবনা জেলা শাখার নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে মাঠ পর্যায়ে কাজ করবে বলে জানানো হয়।

রাকিব হাসনাত 

পাবনা 

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.