সুজানগরে পদ্মা নদী থেকে একটি নৌকা ও নগর টাকাসহ আট চাঁদাবাজ গ্রেফতার 

প্রকাশিত: 6 November 2023, 9:23:37 AM


মনিরুজ্জামান মনির:

পাবনার সুজানগর উপজেলার মাদারতলা এলাকার পদ্মানদী থেকে আট চাঁদাবাজকে গ্রেফতার করেছে নাজিরগঞ্জ নৌ পুলিশ। শনিবার বিকাল পাঁচটায় পাথরবাহী বাল্কহেড নৌকায় চাঁদার টাকা উত্তোলনকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়।

বাল্কহেড নৌকার মালিক মোঃ রেজাউল করিম জানান, সুনামগঞ্জ জেলা থেকে পাঁচটি বাল্কহেড নৌকা পাথর ভর্তি করে ঈশ্বরদী রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। শনিবার বিকাল পাঁচটায় সুজানগর থানার মাদারতলা এলাকায় পৌঁছালে একটি নৌকা যোগে ৮ জন ব্যক্তি নৌকা প্রতি দুইহাজার টাকা দাবি করে। তখন তিনটি নৌকা থেকে তাদেরকে ৬০০০ টাকা দেওয়া হয়। এরই মধ্যে নৌ পুলিশের সাথে যোগাযোগ করলে তারা এসে চাঁদাবাজদের আটক করে।

এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন নাজিরগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ মোঃ সাইদুর রহমান। 

তিনি বলেছেন, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে এবং বাল্কহেট নৌকার মালিক মো: রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মনিরুজ্জামান

01728518072

আরও খবর

অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!! সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.