পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা

প্রকাশিত: 6 November 2025, 2:06:00 PM

পাবনা প্রতিনিধি:
পাবনার জনতা ব্যাংক পিএলসি’র বনগ্রাম বাজার শাখা থেকে গ্রাহকের ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাতের অভিযোগে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ নভেম্বর) দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযুক্ত ব্যক্তি হলেন ওই শাখার ব্যবস্থাপক হেমায়েত করিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ জুলাই থেকে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত বনগ্রাম বাজার শাখায় কর্মরত অবস্থায় হেমায়েত করিম ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের স্বাক্ষর জাল, গ্রাহকের অজান্তে নতুন চেকবই ইস্যু, নগদ ও বদলি ভাউচার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যাংকিং সফটওয়্যারে লেনদেন সম্পন্ন করেন।

এ সময় তিনি গ্রাহকদের জন্য মঞ্জুরিকৃত ঋণের টাকা নিজে গ্রহণ করে মোট ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাৎ করেন।

দুদক জানায়, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যবস্থাপকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!! সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.