চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১

প্রকাশিত: 9 May 2026, 6:05:36 PM

সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): পাবনার চাটমোহর উপজেলায় এক কৃষক দল নেতার বাড়িতে গড়ে ওঠা নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ, বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও তৈরির সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় কারখানার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের পর থেকেই অভিযুক্ত কৃষক দল নেতা আব্দুল মোমেন পলাতক রয়েছেন।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এনএসআই পাবনার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

অভিযানে উপজেলার বিলচলন ইউনিয়নের সাবেক কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেনের বাড়ি থেকে ১২ ড্রাম বিষাক্ত জেলি, সয়াবিন তেলের মতো দেখতে বিভিন্ন তরল রাসায়নিক পদার্থ এবং ৫৭০ লিটার উৎপাদিত নকল দুধ উদ্ধার করা হয়। এছাড়াও দুধ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি অভিযুক্ত আব্দুল মোমেনের বাবা। প্রশাসনের দাবি, তিনি সরাসরি নকল দুধ তৈরির কাজে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোপনে ওই বাড়িতে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে নকল দুধ তৈরি করা হচ্ছিল। পরে এসব দুধ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলে আসছিল।

প্রশাসন সূত্র জানায়, অভিযুক্ত আব্দুল মোমেন বিলচলন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল মোমেন, তার স্ত্রী, বাবা আব্দুল আজিজসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা রাসায়নিক দ্রব্য ও নকল দুধ ধ্বংস করা হয়েছে।

অভিযানে এনএসআই পাবনার যুগ্ম-পরিচালক তৌফিক ইকবাল, উপ-পরিচালক এবিএম লুৎফুল কবীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। সেখানে বিপুল পরিমাণ নকল দুধ ও বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.