সুজানগরে জাল টাকা প্রস্তুতকারী চক্রের একজন সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: 10 March 2025, 6:12:51 PM

পাবনার সুজানগরে ২৪ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ইনতাজ হোসেন সুজানগর উপজেলার চন্ডিপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে। শনিবার (৮ মার্চ) উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজারের একটি বিকাশের দোকান থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ইনতাজ জাল টাকা ব্যবসায়ী চক্রের সদস্য। ৫০০ টাকার জাল নোট ২০০ টাকায় কিনতো চক্রটি। পরে কুরিয়ারের মাধ্যমে সেগুলো সংগ্রহ করে স্থানীয় দোকান, এনজিও ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানসহ বিভিন্ন জায়গায় চালানো হতো।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশের দোকানে জাল টাকা চালানোর চেষ্টা করা হচ্ছে সংবাদ পেয়ে অভিযান চালালে সন্দেহভাজনকে আটক করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞদের সহযোগিতায় ও টাকার নম্বর মিলিয়ে টাকাগুলো জাল বলে প্রমাণিত হয়। জিজ্ঞাসাবাদের আটক ব্যক্তি জাল টাকা ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এসময় তার সঙ্গে থাকা ২৪ হাজার জাল টাকা জব্দ করা হয়। এর সবগুলোই ৫০০ টাকার নোট ছিল।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কাজী শাহনেওয়াজ বলেন, জিজ্ঞাসাবাদে আটক ইনতাজ হোসেন জাল টাকা সংগ্রহ ও চালানো সম্পর্কে আমাদের জানিয়েছেন। তিনি গাজীপুর ও যশোরসহ কয়েকটি জায়গা থেকে ৫০০ টাকার নোট ২০০ টাকায় ক্রয় করে স্থানীয় পর্যায়ে বিভিন্ন দোকানে চালাতেন বলে জানিয়েছেন। ঈদকে সামনে রেখে প্রথম চালানে তিনি ৫০ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। যার সবগুলোই ৫০০ টাকার নোট। বিভিন্ন জায়গায় ব্যবহারের পর তার কাছে ২৪ হাজার জাল টাকা অবশিষ্ট ছিল।

পুলিশ সুপার আরও জানান, আটক ইনতাজের নামে এ সংশ্লিষ্ট আইনে সুজানগর থানায় একটি মামলা হয়েছে। পরে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.