সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিক ফোরাম গঠন

প্রকাশিত: 12 August 2026, 5:27:12 PM

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে ‘সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটে ফোরামের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিন।

কমিটিতে এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শাহজাদা মিনহাজ (মাই টিভি), সাইফুদ্দিন (বাংলা টিভি), মিজানুর রহমান রুবেল (গ্লোবাল টিভি), আব্দুল্লাহ আল মারুফ (বিজয় টিভি), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), এরশাদ আলম (গ্লোবাল টিভি) ও রনি দেব।

সভায় বক্তারা বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করাই এই ফোরামের মূল উদ্দেশ্য। সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে তুলে ধরতে এই সংগঠন ভূমিকা রাখবে।

সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.