সাঁথিয়া প্রতিনিধি ॥ পাবনার সাঁথিয়ায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সাইকেল ও উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির ৫জন শিক্ষার্থীকে সাইকেল, ৩৫শিক্ষার্র্থীকে ছয় হাজার করে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভা ও উপবৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুুদ দেলোয়ার। বক্তব্য দেন,ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সাাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা প্রমুখ।
সাঁথিয়ায় ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও উপবৃত্তির টাকা বিতরণ
প্রকাশিত: 23 June 2022, 11:29:31 AM
আরও খবর
দাখিলে কৃতিত্বের স্বীকৃতি পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা
এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫
প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫
বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন
১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন
আজ বিশ্ব শিক্ষক দিবস

আপনার কমেন্ট লিখুন