পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: 8 October 2024, 10:19:07 AM

অনলাইন ডেস্ক

তুরাগ নদী দখল, ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় ধুলাবালির প্রভাব ও অপরিকল্পিত বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা ইউনিভার্সিটির কয়েক হাজার শিক্ষার্থী। গতকাল সোমবার ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এ মানববন্ধন ও ক্যাম্পাসের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে শিক্ষার্থীরা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের পাশে অপরিকল্পিতভাবে বালু উত্তলোনের ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। পড়ালেখার বিঘ্নতার পাশাপাশি শ্বাস কষ্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্থানীয় হোটেল ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এদের কারণে আমরা ঠিকমতো খাবার বিক্রি করতে পারি না। প্রচুর ধুলাবালি খাবারে এসে পড়ে। এ ছাড়া, বালু উত্তোলনের সময় রাস্তা একাধিক ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে যানজট সৃষ্টি হয় ও প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা, উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী ও অন্যান্য শিক্ষক।

আরও খবর

বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা ১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ‘রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে ২০২৪ উদযাপন”! ‘রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে ২০২৪ উদযাপন”! পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.