পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: 25 September 2025, 8:04:27 PM

পাবনা সংবাদদাতা :
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর), সকাল ৯ টায় মাদ্রাসায় শিশু থেকে ফাজিল শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে মসজিদুত আত-তাক্বওয়া’য় মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফ এর সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোরতোজা আলী খানের প্রতিনিধি এএসপি ( সদর সার্কেল) শরিফুল ইসলাম, দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক।


এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল আমান ট্রাস্ট এর সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান, মাওলানা আব্দুর রউফ,প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল,অধ্যাপক আব্দুল মমিন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মফিজুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগামীতে দেশ পরিচালনায় তোমাদের গুরুত্ব অপরিসীম, তোমাদের নেতৃত্বের স্থানেএগিয়ে আসতে হবে, কারণ মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারাই দুর্নীতি মুক্ত দেশ গঠন সম্ভব। তোমরা সর্বদা সত্য কথা বলবে, সময়ের কাজ সময়ে করবে, সর্বোপরি জীবনের সকল ক্ষেত্রে কুরআন ও রাসূলের সুন্নাহ পালন করতে করবে।

বিশেষ অতিথির বক্তব্যে আবু তালেব মন্ডল বলেন, সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ রূপে গড়ে তুলতে হলে আমাদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। কাউকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। বড়দের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং ছোটদের প্রতি আন্তরিক স্নেহ-মমতা দেখাতে হবে।
তিনি আরও বলেন, পারিবারিক ও সামাজিক জীবনে যদি আমরা এ নীতি মেনে চলি, তবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন’ চারিদিকে যেভাবে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে এতে করে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই।
কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই কুরআন ও মুসলমানদের আজ এই দুরাবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করবে।

শিক্ষার্থীদের মধ্যে বাংলায় বক্তব্য রাখেন আলিম ২য় বর্ষের ছাত্র মাছুম বিল্লাহ, ইংরেজিতে বক্তব্য রাখেন নবন শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ, আরবীতে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল সাকিব। কবিতা আবৃত্তি করেন পঞ্চম শ্রেণির ছাত্রী আরবি ফাতেমা, নাতে রাসুল পরিবেশনা করেন দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান।

উল্লেখ্য সপ্তাহব্যাপী সীরাতুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যেদের মধ্যে বিভিন্ন বিষয় অনুযায়ী আজান, কোরআন তেলোয়াত হামদ,নাতে রাসুল, রচনা, বাংলা, ইংরেজি, আরবীতে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয। প্রতিযোগিতায় সর্বমোট ১৫৫ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.