সরকারের রূপরেখা দিবো, অন্য কোন সরকার মানবো না- নাহিদ ইসলাম

প্রকাশিত: 5 August 2024, 11:25:27 PM
রাতের সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের নেতারা
ছবির ক্যাপশান,রাতের সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের নেতারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবেন এবং তাদের সমর্থিত বা প্রস্তাবিত ছাড়া কোন সরকার তারা সমর্থন করবেন না।

প্রসঙ্গত, এর আগে বেলা চারটার দিকে রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এক ব্রিফিং এ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শেখ হাসিনার পদত্যাগের পর সব দলের সাথে আলোচনা করে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে।

“আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবো। সেখানে অভ্যুত্থানকারীদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজসহ সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেই সরকারে কারা থাকবে তাদের নাম প্রকাশ করবো,” রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন।

একই সাথে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোন ধরনের সরকারকে সমর্থন না করার ঘোষণা দিয়ে তিনি বলেন, সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে কিংবা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত হতে পারে – ‘এ ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না’।

আরও খবর

ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া সরকারি চাকরিতে ভুয়া প্রার্থী রোধে কঠোর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে ভুয়া প্রার্থী রোধে কঠোর জনপ্রশাসন মন্ত্রণালয় মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন মানদণ্ড নির্ধারণ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন মানদণ্ড নির্ধারণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে তিন রাষ্ট্রায়ত্ত পাটকল, ১১ হাজার মানুষের কর্মসংস্থান বেসরকারি ব্যবস্থাপনায় চালু হচ্ছে তিন রাষ্ট্রায়ত্ত পাটকল, ১১ হাজার মানুষের কর্মসংস্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.