সরকারী এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত সম্পাদক মাহবুব, যুগ্ম সম্পাদক রফিক

প্রকাশিত: 25 September 2023, 9:35:56 PM


আর কে আকাশ : পাবনার সরকারী এডওয়ার্ড কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
হয়েছে। সোমবার বেলা ১০ টা হতে ২টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রফেসর
মো. মাহবুব হাসান সম্পাদক ও মো. রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৩৯ টি
ভোটের মধ্যে ১৩৩ টি ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনে সম্পাদক পদে প্রফেসর মো. মাহবুব হোসেন ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মজিদ পেয়েছেন ৫০ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম
৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার মো. সিরাজুল ইসলাম মুরাদ
পেয়েছেন ৫১ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান খান পেয়েছেন ৪৩ ভোট। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে শেখ মোহাম্মদ
হাসান তারেক ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংস্কৃতিক সম্পাদক পদে আব্দুস ছালাম ৭৮ ভোটে
বিজয়ী হয়েছেন।
শিক্ষক পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর বেলাল
হোসেন।
নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষার মান বৃদ্ধি এবং
প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে কাজ করবেন বলে মনে করেন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি

আরও খবর

দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা ১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন আজ বিশ্ব শিক্ষক দিবস

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.