সরকারি চাকরিতে ভুয়া প্রার্থী রোধে কঠোর জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রকাশিত: 12 August 2026, 8:39:10 AM

সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভুয়া পরীক্ষার্থী বা প্রক্সি জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার সব সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই সংক্রান্ত একটি অফিস স্মারক পাঠানো হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে এই নির্দেশনা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের নিম্ন গ্রেডের কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা, ভাইভা ও যোগদানের প্রতিটি ধাপে অভিনব প্রতারণার ঘটনা ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, চাকরির আবেদনে অবশ্যই এক মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে। লিখিত পরীক্ষার আগে আবেদনপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করতে হবে। পরীক্ষার কেন্দ্রে ব্যাগ, বই বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রবেশপত্র ও হাজিরা শিটে থাকা ছবির সঙ্গে প্রার্থীর চেহারার মিল যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে।

মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ভাইভার সময় লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে প্রার্থীর হাতের লেখার মিল পরীক্ষা করতে হবে। সম্ভব হলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীর ছবি তুলে রাখতে বলা হয়েছে, যাতে পরবর্তী ধাপগুলোতে সেই ছবি মিলিয়ে দেখা যায়। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে চাকরিতে যোগদানের সময় আগে তুলে রাখা ছবির সঙ্গে মিলিয়ে যোগদানপত্র গ্রহণ করতে হবে।

নিয়োগ পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি মোবাইল কোর্ট বা সামারি ট্রায়াল পরিচালনার জন্য পূর্বপ্রস্তুতি রাখতে বলা হয়েছে। কোনো ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থী শনাক্ত হলে তাদের বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে মোবাইল কোর্ট, সামারি ট্রায়াল অথবা নিয়মিত মামলা দায়ের করতে হবে। এছাড়া জালিয়াতি প্রতিরোধে বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের অধীন দপ্তর, সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.