সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে ট্রাফিক বোর্ড

প্রকাশিত: 23 October 2025, 3:41:15 PM

নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৫৪(৫) অনুযায়ী ট্রাস্ট গঠন করে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

বিআরটিএ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের ২৭ ডিসেম্বর কার্যকর হওয়া সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী ক্ষতিগ্রস্তরা ট্রাস্ট বোর্ডের মাধ্যমে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে ২০২৩ সালের ১৯ নভেম্বর ট্রাস্ট বোর্ডের উদ্যোগে মোট ১৬২ জন সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠানটি জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা ট্রাস্ট বোর্ডের নির্ধারিত ফরম (ফরম-৩২) পূরণ করে আবেদন করতে পারবেন। দুর্ঘটনার পর ৩০ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যান, ট্রাস্ট বোর্ড বরাবর আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, মৃত ব্যক্তির ক্ষেত্রে মৃত্যু সনদ, বৈধ ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।

বিআরটিএ’র সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ের মধ্যে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর

ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা দক্ষ জনবলের অভাবে কোটি টাকার ‘পিসিআর ল্যাবে’র সুফল পাচ্ছেন না সাতক্ষীরার মৎস্যচাষিরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে যোগ্য মনে করছেন আসিফ নজরুল ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ নেপালে নিয়ে কিডনি অপসারণ ও অর্থ আত্মসাতের অভিযোগে জয়পুরহাটে গ্রেপ্তার ১ মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.