ডেস্ক নিউজ ॥ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা। কর্মরত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত মে মাসে ৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে। একক মাস হিসেবে দেশটি থেকে আসা প্রবাসী আয়ের এই অঙ্ক এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। মে মাসে দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৯৯ লাখ ডলার। প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছিল। মে মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটির প্রবাসীরা মে মাসে ২৭ কোটি ৩২ লাখ ডলার পাঠিয়েছেন। চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে ১৬ কোটি ৬৫ লাখ ডলার, পঞ্চম স্থানে থাকা কুয়েতের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৪ কোটি ৭০ লাখ ডলার।
সংযুক্ত আরব আমিরাত থেকে এলো সবচেয়ে বেশি রেমিট্যান্স
প্রকাশিত: 9 June 2022, 9:43:21 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন
দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা
প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন